মেডিকেল ডিসক্লেইমার
সর্বশেষ আপডেট: ১৩/৫/২০২৬
⚠️ অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা
রক্ত সংগ্রহের আগে অবশ্যই লাইসেন্সপ্রাপ্ত হাসপাতাল বা ব্লাড ব্যাংকে সম্পূর্ণ স্ক্রিনিং (HIV, Hepatitis B/C, Syphilis, Malaria, ক্রস-ম্যাচিং) করতে হবে। অস্ক্রিনড রক্ত গ্রহণ মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে।
১. চিকিৎসা পরামর্শ নয়
এই প্ল্যাটফর্মের কোনো তথ্য চিকিৎসা পরামর্শ, রোগ নির্ণয় বা চিকিৎসার বিকল্প নয়। যেকোনো চিকিৎসা সিদ্ধান্ত আপনার রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে নিন।
২. রক্তগ্রুপ যাচাই
দাতার দেওয়া রক্তগ্রুপের তথ্য স্বঘোষিত। হাসপাতালে আনুষ্ঠানিক ব্লাড টাইপিং ও ক্রস-ম্যাচিং ছাড়া কখনোই রক্ত transfuse করবেন না।
৩. সংক্রামক রোগের ঝুঁকি
অস্ক্রিনড রক্তে HIV, Hepatitis B, Hepatitis C, Syphilis ইত্যাদি সংক্রমণের ঝুঁকি থাকে। প্ল্যাটফর্ম দাতার স্বাস্থ্য পরীক্ষা করে না।
৪. দাতার নিরাপত্তা
- ৬ মাসের মধ্যে আবার রক্ত দেবেন না।
- রক্তদানের আগে যথাযথ ঘুম, খাবার ও পানি গ্রহণ করুন।
- আপনার যদি জ্বর, ঠান্ডা, কোনো ওষুধ চলমান বা সংক্রামক রোগ থাকে — রক্ত দেবেন না।
৫. দায়মুক্তি
প্ল্যাটফর্ম রক্তের গুণগত মান, দাতার সুস্থতা, বা transfusion-পরবর্তী যেকোনো জটিলতার জন্য কোনো আইনি বা চিকিৎসাগত দায় বহন করে না।